৪২ বছর পূর্তিতে ওয়ারফেজের নতুন গান
প্রতিষ্ঠার পর নতুন আরো একটি বছরে পা রেখেছে ব্যান্ড ‘ওয়ারফেজ’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কোনো আয়োজন না রাখলেও নতুন গান প্রকাশ ও বিশেষ কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি।

প্রতিষ্ঠার পর নতুন আরো একটি বছরে পা রেখেছে ব্যান্ড ‘ওয়ারফেজ’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কোনো আয়োজন না রাখলেও নতুন গান প্রকাশ ও বিশেষ কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি।

ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শো নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতি বছরই ঈদে বিটিভি এ বিশেষ আয়োজন করে। দেশের সেরা ব্যান্ডগুলো পারফর্ম করে এ আয়োজনে। দর্শকও উপভোগ করে সেগুলো। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

চলচ্চিত্র অঙ্গনের অবদানের স্বীকৃতিতে একুশে পদক পেয়েছেন অভিনেত্রী ফরিদা আখতার ববিতা। সংস্কৃতি ও সংগীতে অবদানের জন্য এই পুরস্কার পেয়েছে ব্যান্ডদল ওয়ারফেজ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার, নৃত্যে অর্থি আহমেদ এবং মরণোত্তর একুশে পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক নেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

আবার ঢাকায় গান শোনাতে আসছে পাকিস্তানের ব্যান্ড জাল। ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিটের স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘সাউন্ড অব সোল’ শিরোনামের কনসার্ট। জাল ব্যান্ডের সঙ্গে এই কনসার্টে পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড ওয়ারফেজ ও লেভেল ফাইভ। কনসার্টটি আয়োজন করছে স্টেইজ কো।