
বগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।





