
ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১০ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার
ভূমধ্যসাগরে মাল্টা দ্বীপের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১০ জনের লাশ উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী। নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। ইতালির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, রোববার ভূমধ্যসাগরে একটি নৌকা উল্টে যাওয়ার পর ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।











