
ফের ইসরাইলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন-সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরাইলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক মাইক হানা জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে ইসরাইলকে ‘খুবই কঠোর’ ভাষায় সতর্ক করেছেন।























