
মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা
নতুন চেয়ারম্যান বলেন, প্রশাসনিক কার্যক্রমের জটিলতা কমানো গেলে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। তিনি আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
মোংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর, যা বাণিজ্য, রপ্তানি ও অর্থনীতির মূল চালিকাশক্তি। এর ইতিহাস, উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন পড়ুন আমার দেশ-এ — বাণিজ্যিক গতির সত্য, ইতিহাস ও প্রেরণার নির্ভরযোগ্য উৎস।

নতুন চেয়ারম্যান বলেন, প্রশাসনিক কার্যক্রমের জটিলতা কমানো গেলে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। তিনি আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ১২ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

নতুন অ্যাংকোরেজ চালু
বাগেরহাটের মোংলা বন্দরে নতুন অ্যাংকোরেজ চালুর ফলে আমদানি-রপ্তানি ও কার্গো হ্যান্ডেলিং কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এসেছে। ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বন্দরটি রেকর্ড গড়ার পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের আমদানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে মোংলা বন্দর। বিশেষ করে রিকন্ডিশন গাড়ি আমদানির ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে এই বন্দরের কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।