
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
খামেনি বলেন, এই চুক্তির পেছনে ইরানের আগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টাই মূল চালিকাশক্তি ছিল। সমঝোতা স্মারকের এই পর্যায়ে পৌঁছাতে ইরানি কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন, তবে চুক্তিটি সম্পন্ন করার জন্য সবচেয়ে বেশি চাপ ও তৎপরতা দেখিয়েছে মার্কিন পক্ষ।

















