
রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হত্যা মিশনে সাত সন্ত্রাসী, শনাক্ত ৫
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডে অংশ নেওয়া সাত অস্ত্রধারী সন্ত্রাসীর মধ্যে পাঁচজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।











