
ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে মদ মনে করে ভুলবশত বিষ পান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক যুবক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।





