
রিজার্ভ চুরিতে জড়িত আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
দেশের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর ও বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি’ মামলার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নিবিড় তদন্তের পর অবশেষে দেড়শ পৃষ্ঠার একটি খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।












