
মামলার কারণে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে: শিক্ষামন্ত্রী
বিভিন্ন মামলার জটিলতার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষক নিয়োগ-সংক্রান্ত মামলাগুলোর জট নিরসনের চেষ্টা করা হচ্ছে।


















