
মুক্তচিন্তায় অবশ্যই নৈতিকতা থাকতে হবে: সেমিনারে গোলাম পরওয়ার
সংস্কারের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মুক্তচিন্তারও একটা সীমা থাকা উচিত। মুক্তচিন্তার কথা বলে সবকিছুতে স্বাধীন হওয়া যাবে না। এতে অবশ্যই নৈতিকতা থাকতে হবে। তা না হলে অপরিণামদর্শী ক্ষতি হবে।























