
শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান
সরকারের দুইজন সচিবের দপ্তর রদবদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।























