
রায়গঞ্জে মহাসড়কের সেতুর নিচ থেকে লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের সেতুর নিচ থেকে মো. আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।


