
সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক
গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। পানির চাপে ১০ নম্বর সাইডে চোখের সামনে নদীতীরের ব্লক ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যমুনার ভাঙন রোধে প্রায় শত-কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ ধসে ভেঙে যাওয়ায় নদী তীরের অন্তত ২৫০ পরিবারের মাঝে ভাঙন আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছ























