আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ
মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ ক্যারিয়ারে দুটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। আসছে ঈদের আগের রাতে ‘পেন্সিল হিল’ শিরোনামের একটি গানে দেখা যাবে তাকে। এটি মৌ-এর তৃতীয় মিউজিক ভিডিও।

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের তুমুল জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত একটি থ্রিলারধর্মী ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। আকা রেজা গালিবের পরিচালনায় এ ওয়েব সিনেমার নাম ‘সারার সংসার’। ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পেতে যাচ্ছে এ বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাড়ি’ সিরিজের গল্পে ২১তম নাটক এবার নির্মিত হয়েছে ‘ডাক্তার বাড়ি’। সাদিয়া ইসলাম মৌ, আহসান হাবিব নাসিম জুটির এ নাটকটি রাজু আলীম-এর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

দেশের আদর্শ তারকা দম্পতি হিসেবে যাদের বিবেচনা করা হয় তাদের মধ্যে জাহিদ হাসান-মৌ দম্পতি অন্যতম। দুই দশক ধরে সংসার করে যাচ্ছেন কিন্তু তাদের নিয়ে নেই তেমন মুখরোচক গল্প।