
সিডিএ চেয়ারম্যান
ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ
ডিসেম্বরের আগেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ও কর্ণফুলী নদীতীরবর্তী কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়কের কাজ শেষ করা হবে। ডিসেম্বরেই প্রধানমন্ত্রী প্রকল্প তিনটি উদ্বোধন করবেন। তার আগেই নগরবাসী প্রকল্প গুলোর সুফল পাবে।

