
মাল্টিপ্লেক্সের রেসে রকস্টারকে ছাড়িয়ে গেল রইদ
গতকাল স্টার সিনেপ্লেক্সে ১৯ ও লায়ন সিনেমাসের ৩টি শো মিলিয়ে ‘রইদ’-এর মোট ২২টি শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩টি শো প্রায় পূর্ণ দর্শক উপস্থিতি নিয়ে প্রদর্শিত হয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার লড়াইয়ে দশম দিনে মাল্টিপ্লেক্সে নতুন মোড় দেখা গেল।























