
সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
অনুষ্ঠানে কলেজ শাখার সভাপতি রবিউল ইসলামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারা বিতরণ করা হয় এবং সেগুলো রোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার অফিস সম্পাদক মাহবুব রব্বানী রুবেল।























