
বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন
বাংলাদেশের ক্রীড়াঙ্গন হারাল উজ্জ্বল এক ব্যক্তিত্বকে। দেশের প্রথম হকি অধিনায়ক এবং ফুটবল-হকির সফল তারকা আব্দুস সাদেক আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ সকালে রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হসপিটালে মারা গেছেন।






















