
দেড় লাখ টাকা জরিমানা
বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস
হবিগঞ্জের বাহুবলে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নিজ জমি থেকে বালু উত্তোলনের মাধ্যমে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।























