
হরমুজে দুই মাস টোল নেবে না ইরান
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আগামী দুই মাসের মধ্যে কোনো টোল নেবে না ইরান। হরমুজ প্রণালি ব্যবহারের জন্য আবেদনকারী জাহাজগুলোকে আগামী ৬০ দিন বিনা খরচে চলাচলের সুযোগ দেওয়া হবে।
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আগামী দুই মাসের মধ্যে কোনো টোল নেবে না ইরান। হরমুজ প্রণালি ব্যবহারের জন্য আবেদনকারী জাহাজগুলোকে আগামী ৬০ দিন বিনা খরচে চলাচলের সুযোগ দেওয়া হবে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য লোহিতসাগরে দুটি জাহাজ পাঠানো হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমাদের মাইন অপসারণকারী জাহাজ ফুল্ডা এবং সরবরাহকারী জাহাজ মোসেল সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরের দিকে যাচ্ছে।’

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার পর বৈশ্বিক তেলের বাজার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে। তবে দীর্ঘমেয়াদে বাজারে সরবরাহ বাড়তে থাকায় ২০২৭ সালে উল্লেখযোগ্য উদ্বৃত্তে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
এখন থেকে ইচ্ছামতো যখন খুশি হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার কার্যকরভাবে বন্ধ করে দিতে পারবে ইরান । এর অর্থ হলো, এই যুদ্ধের ফলে দেশটির শাসকগোষ্ঠী বিশ্ব অর্থনীতিকে নেতিবাচক প্রভাব ফেলার এক শক্তিশালী নতুন সক্ষমতা অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্পতিক গোয়েন্দা পর্যালোচনায় উঠে এসেছে এমন তথ্য।



আইএমএমএস

ইরানি ইউনিয়নের প্রধান















