চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করার পর এই আহ্বান জানানো হয়।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ‘আফগানিস্তান সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে। এখনো আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাই।’
গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও কয়েক মাস ধরে ক্রমবর্ধমান উত্তেজনা পর বৃহস্পতিবার রাত থেকে হামলা ও পাল্টা হামলা শুরু করে প্রতিবেশী দুই দেশ।
আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্ত এলাকায় গুলি চালানোর অভিযোগ তোলে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছেন। আহত ৪৫০ জনের বেশি।
এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ১৯টি সেনা চৌকি।
সূত্র: আল জাজিরা/রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানের সেনা ক্যাম্পে আফগানিস্তানের হামলা