ইরানের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭০ জন।
পারস্য উপসাগরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র খুজেস্তান প্রদেশের মাহশাহর বিশেষ পেট্রোকেমিক্যাল অর্থনৈতিক অঞ্চলে এই হামলা চালানো হয়।
এই কেন্দ্র ইরানের পেট্রোকেমিক্যাল খাতের কেন্দ্রীয় অংশ এবং জাতীয় উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশের যোগান দেয়।
মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার কথা স্বীকার করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের কাঁচামাল হিসেবে ব্যবহৃত ইস্পাত তৈরির ৭০ শতাংশ ক্ষমতা ধ্বংস করার পর আজ আমরা তাদের পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হামলা চালিয়েছি।’
এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই/দ্য গার্ডিয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

