ইরান পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, ইরান হুমকির কাছে মাথা নত করবে না। ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থানকারী সব জাহাজের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প অবরোধ ঘোষণা করার পর গালিবাফ এ কথা বলেন।
পাকিস্তানে আলোচনার নেতৃত্বদানকারী ইরানি পার্লামেন্টের স্পিকার গালিবাফ অবরোধ দেওয়ার এই সিদ্ধান্তকে উপহাস করে বলেন, “পাম্পের বর্তমান পরিসংখ্যান উপভোগ করুন। এই তথাকথিত ‘অবরোধের’ কারণে, শিগগিরই আপনারা চার-পাঁচ ডলারের গ্যাসের জন্য নস্টালজিক হয়ে পড়বেন।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছানোর ‘খুব কাছাকাছি’ ছিল। কিন্তু এর পরেই তেহরানকে ‘চরমপন্থা, লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের’ সম্মুখীন হতে হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

