ইরাকের রাজধানী বাগদাদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এটি ড্রোনের শব্দ নয়, বরং রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেটের শব্দ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে পারেনি। রকেটগুলো ইরাকি বিশেষ বাহিনীর একটি এ৩২বি পরিবহন বিমানে আঘাত হেনে তাতে আগুন ধরিয়ে দেয়।
এই প্রথম মার্কিন ভিক্টরি বেসে হামলা হলো। সেখানে কোনো মার্কিন সেনা নেই। মার্কিনিরা এই সামরিক ঘাঁটি থেকে সরে গেছে।
তবে এটি তাৎপর্যপূর্ণ। এটি একটি প্রতীকী হামলা, কারণ ইরাকে মার্কিন আগ্রাসনের চরম পর্যায়ে এটি সম্ভবত ইরাকের সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত এলাকা ছিল। অথচ এখন এটি আক্রমণের শিকার হচ্ছে।
সারা রাত ধরে বাগদাদের আকাশে মার্কিন বিমান উড়তে দেখা গেছে।
এদিকে, কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এরবিলে আরেকটি ড্রোন হামলা হয়েছে, যার লক্ষ্য ছিল সেখানকার মার্কিন দূতাবাস। বিমান প্রতিরক্ষাব্যবস্থা সেই ড্রোনগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পরমাণু অস্ত্র না ছাড়লে ইরান নামে কোনো দেশ থাকবে না