আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত ট্রাম্প-নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত ট্রাম্প-নেতানিয়াহু

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে শনিবার এ তথ্য জানায় সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে একমত হন ট্রাম্প ও নেতানিয়াহু।

বিজ্ঞাপন

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার জানান, ‘আমরা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার বিষয়ে একমত হয়েছি, বিশেষ করে চীনের কাছে ইরানের তেল বিক্রির ক্ষেত্রে।’

তবে এই লক্ষ্য অর্জনের পদ্ধতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ রয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন, ইরানের সঙ্গে নির্ভরযোগ্য চুক্তি সম্ভব নয় এবং চুক্তি হলেও তা লঙ্ঘিত হবে। তবে ইরানের সঙ্গে চুক্তি করা সম্ভব বলে বিশ্বাস করেন ট্রাম্প।

কর্মকর্তারা জানান, ওয়াশিংটন পরমাণু ইস্যুতে আলোচনা এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে যাবে, যাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বিকল্প হিসেবে হামলা চালানো যায়।

ইরানের তেল রপ্তানির ৮০ শতাংশেরও বেশি যায় চীনে। তাই চীন তেল কেনা কমিয়ে দিলে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ তীব্রতর হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন