চুক্তি হলেও লেবানন ছেড়ে না যাওয়ার ইঙ্গিত ইসরাইলি সেনাবাহিনীর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চুক্তি হলেও লেবানন ছেড়ে না যাওয়ার ইঙ্গিত ইসরাইলি সেনাবাহিনীর

সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে সমঝোতা হলেও লেবাননে দীর্ঘস্থায়ী উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ পেলে সেনাবাহিনী ‘লেবাননে দীর্ঘ সময় থাকার জন্য প্রস্তুত’।

বিজ্ঞাপন

সূত্রগুলো আরো জানায়, শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরান চুক্তি স্বাক্ষরের দিকে এগোলেও সেনাবাহিনী লেবানন বিষয়ে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।

প্রতিবেদন অনুসারে, উত্তর ইসরাইলের দিকে গোলাগুলির পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

এই প্রতিবেদন এমন সময়ে এলো, যখন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় সমঝোতা স্মারকে লেবাননসহ পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা বন্ধ করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে মঙ্গলবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, লেবাননে যুদ্ধের অবসান ঘটানো ওয়াশিংটনের সঙ্গে চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এতে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন