ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তারা বলেছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারস্য উপসাগর উপকূলবর্তী অঞ্চল এবং হরমুজ প্রণালিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ইরানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই হামলা শুরু হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব’।

সেন্টকম এক্সে বলেছে, সেন্টকম বাহিনী মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে।

এর আগে গত সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রলালিতে তাদের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে, যা গিয়ে পড়েছে ওমান উপসাগরে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন