আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন: রয়টার্স

আমার দেশ অনলাইন

খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন: রয়টার্স
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইসরাইল। তবে খামেনি রাজধানী তেহরানে নেই। তাকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরানে আজ শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলাকে ইসরাইল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ বলে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে হামলার লক্ষ্য হলো শাসনব্যবস্থার পতন ঘটানো।

সেই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । অস্ত্র জমা দিতে বিল্পবী গার্ড বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে ইরানে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...