পাকিস্তানের তথ্য ও সম্প্রচারবিষয়ক সংসদীয় সচিব ব্যারিস্টার দানিয়াল চৌধুরী বলেছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পাকিস্তান সব সময় সংলাপ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিয়েছে। কিন্তু যখন আফগান মাটিকে আক্রমণের জন্য ব্যবহার করা হচ্ছে, তখন আমাদের স্বদেশ রক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়।’
আন্তঃসীমান্ত জঙ্গিবাদের জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার বন্ধ করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দানিয়াল। বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি নির্ভর করে জঙ্গি আস্তানা সম্পূর্ণ ধ্বংস করার ওপর।
সাম্প্রতিক অভিযান পাকিস্তানের মাটিতে হামলায় জড়িত জঙ্গিদের সফলভাবে নির্মূল করেছে উল্লেখ করে দানিয়াল জোর দিয়ে বলেন, পাকিস্তানের অভ্যন্তরে সহিংস হামলার জন্য দায়ীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।’
তিনি বলেন, ২১টি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম পরিচালনা করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


রাশিয়ার সঙ্গে ইরানের গোপন অস্ত্র চুক্তি