আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

চুক্তি করতে ইরানকে ১০ থেকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি। প্রতিক্রিয়ায় মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, সামরিক আগ্রাসনের মুখোমুখি হলে তেহরান এই অঞ্চলে ‘শত্রুবাহিনীর’ ঘাঁটি ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালাবে।

চিঠিতে বলা হয়, ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

ইরানের স্থায়ী দূত উল্লেখ করেছেন, ইরান যুদ্ধ চায় না। কিন্তু তাদের ওপর হামলা হলে এর জবাব দেওয়া হবে। আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার কয়েক দিন পর সামরিক আগ্রাসনের এই হুমকি দিলেন ট্রাম্প।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ ‘ভালো অগ্রগতি’ করেছে। তবে এই আলোচনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। সেখানে দুটি বিমানবাহী রণতরি এবং ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...