জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। মসজিদ প্রাঙ্গণে ছিল মুসল্লিদের ভিড়।
ঈদুল আজহা আল্লাহর আদেশে নবী ইব্রাহিম (আ)-এর (যিনি খ্রিষ্টান ও ইহুদিদের কাছে আব্রাহাম নামেও পরিচিত) তার পুত্রকে উৎসর্গ করার প্রস্তুতির স্মরণে পালিত হয়।
এই দিনে মুসলমানরা নবী ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ স্মরণ করে পশু কোরবানি করেন এবং সেই পশুর মাংস দরিদ্র ও আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয়। গাজায় জীবন্ত পশু প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞা থাকায় গত তিন বছর ধরে উপত্যকায় কোরবানি হচ্ছে না বললেই চলে।
মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ইদুল আজহা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় ৮৮০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার ৬৪৫ জনেরও বেশি আহত হয়েছে।
এই চুক্তির উদ্দেশ্য ছিল ইসরাইলের যুদ্ধ বন্ধ করা, যে যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে ৭২ হাজরের বেশি ফিলিস্তিনি নিহত (যাদের অধিকাংশই নারী ও শিশু), ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। হামলায় প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরান যুদ্ধে ড্রোনে স্টারলিংক ব্যবহার, চড়া মূল্য গুনতে হলো পেন্টাগনকে