দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৪ জন নিহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৪ জন নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, টাইর জেলার মারাকেহ এলাকায় একজন নিহত হন এবং জেজিন জেলার রিহান পৌরসভার মেয়র হামলায় প্রাণ হারান। খবর আল জাজিরার।

পরবর্তীতে নাবাতিয়েহ জেলার দেইর আল-জাহরানি এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরও দুইজন নিহত হন। এ হামলায় একটি আবাসিক ভবনও ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন