আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাকের কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত: ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন

ইরাকের কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত: ম্যাক্রোঁ

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে এক হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে প্রথমবারের মতো কোনো ফরাসি সেনার মৃত্যু হলো। এতে আরো বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ কথা বলেছেন।

ফরাসি সেনাবাহিনী এর আগে বলেছিল, এই অঞ্চলে ড্রোন হামলার সময় ফ্রান্সের সেনারা ইরাকি অংশীদারদের সঙ্গে প্রশিক্ষণে নিযুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েকশ সেনা মোতায়েন রয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তারা সেখানে অবস্থান করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন