এনডিএ প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রার্থী বি. সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন তিনি। রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। আর প্রতিদ্বন্দী সুদর্শন রেড্ডি ৩০০টি ভোট পেয়েছেন। খবর বিবিসির।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলেছে। ৭৮১ সদস্যবিশিষ্ট ইলেকটোরাল কলেজ, যেখানে সংসদের উভয় কক্ষের সদস্যরা ভোট দেন।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৭৮৮ জন সংসদ ভোট দিতে পারেন। এনডিএ-র দখলে ছিল ৪৩৯টি ভোট, যার সাথে ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পাওয়ায় রাধাকৃষ্ণনের জয় অনেকটাই নিশ্চিত ছিল। অপরদিকে, সুদর্শন রেড্ডি ইন্ডিয়া ব্লক ছাড়াও আপ (আম আদমি পার্টি)-এর সমর্থন পেয়েছেন।
উপ-রাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবেন এবং রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা শূন্যপদে দায়িত্ব সামলাবেন। ভারতীয় সংবিধানের ৬৪ ও ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হয়েছে।
বিরোধী প্রার্থী বি. সুদর্শন রেড্ডি এক বিবৃতিতে বলেন, ‘আমি এই ফলাফলকে বিনম্রভাবে মেনে নিচ্ছি। গণতন্ত্রের প্রতি আমার অটল বিশ্বাস রয়েছে। এটা শুধু একটি নির্বাচন নয়, এটি ছিল সংবিধান, ন্যায়বিচার এবং মানুষের মর্যাদার লড়াই। আমি বিরোধী দলগুলোকে কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে সম্মিলিত প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিল।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন উপ-রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


কাতারে ইসরাইলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প
নেপাল পরিস্থিতি শান্ত, রাস্তায় সেনাবাহিনীর টহল