জেনেভায় তৃতীয় দফা পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই কূটনৈতিক সমাধানে জোর দেবে বলে আশা করা হচ্ছে। যদিও ওয়াশিংটন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি অব্যাহত রেখেছে । খবর আল জাজিরার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার সুইস শহর জেনেভায় পৌঁছেছেন। বৃহস্পতিবারের জন্য নির্ধারিত পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
জেনেভায় যাওয়ার আগে আরগচি বলেছিলেন, একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সংগত চুক্তি হাতের নাগালে রয়েছে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করতে প্রস্তুত নয়।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর চেষ্টা করছে। তিনি বলেন, ‘নীতিটি খুবই সহজ: ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। যদি তারা পারমাণবিক অস্ত্র পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে তা আমাদের জন্য সমস্যা তৈরি করবে।’ তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে চান, তবে অবশ্যই তার কাছে অন্যান্য বিকল্পও খোলা রয়েছে।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজা গণহত্যায় জড়িত কোম্পানিতে কেমব্রিজের গোপন বিনিয়োগ