আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান ও আফগান সামরিক বাহিনীর শক্তি কার কতটুকু

আমার দেশ অনলাইন

পাকিস্তান ও আফগান সামরিক বাহিনীর শক্তি কার কতটুকু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আন্তঃসীমান্ত যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তবে যুদ্ধাবস্থার মধ্যে থাকা দেশ দুটির সামরিক সক্ষমতা কতটুকু?

লন্ডন-ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় অনেক বেশি।

বিজ্ঞাপন

পাকিস্তানের সশস্ত্র বাহিনী তার প্রধান প্রতিরক্ষা অংশীদার চীনের কাছ থেকে পাওয়া যুদ্ধ সরঞ্জাম নিয়ে এর শক্তি বাড়িয়েছে। ইসলামাবাদ তার পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও আধুনিকীকরণ করছে।

অন্যদিকে আফগান তালেবানের সামরিক সক্ষমতা দিনে দিনে কমছে। ২০২১ সালে ক্ষমতা দখলের সময় তারা যে বিদেশি নানা সরঞ্জাম জব্দ করেছিল, সেগুলো ব্যবহারের ক্ষমতা এখন দিনে দিনে কমছে। এ ছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সামরিক আধুনিকায়নও বাধাগ্রস্ত হচ্ছে।

সেনাবাহিনীর আকার

পাকিস্তানের প্রতিরক্ষাবাহিনীতে ৬ লাখ ৬০ হাজার সক্রিয় সদস্য রয়েছে, যাদের মধ্যে ৫ লাখ ৬০ হাজার সেনাবাহিনীতে, ৭০ হাজার বিমানবাহিনীতে এবং ৩০ হাজার নৌবাহিনীতে রয়েছেন।

অন্যদিকে সেনাবাহিনীতে তালেবানের সক্রিয় সেনাসংখ্যা মাত্র ১ লাখ ৭২ হাজার। তবে তারা এই সংখ্যা বাড়িয়ে ২ লাখে নেওয়ার পরিকল্পনা করছে।

সামরিক যান ও কামান:

পাকিস্তানের ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০টির বেশি কামান রয়েছে।

আফগান বাহিনীর কাছেও সাঁজোয়া যুদ্ধযান রয়েছে, যার মধ্যে রয়েছে সোভিয়েত যুগের ট্যাংক ও সাঁজোয়া যান। তবে সেগুলোর সঠিক সংখ্যা জানা নেই।

পাকিস্তান: ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে। এগুলোর মধ্যে হামলাকারী ও মালবাহী হেলিকপ্টার— এই দুই ধরনের যান আছে।

বিমানবাহিনী:

পাকিস্তানের বহরে ৪৬৫টি যুদ্ধ বিমান এবং ২৬০টিরও বেশি হেলিকপ্টার রয়েছে। যার মধ্যে আছে বহুমুখী, আক্রমণাত্মক এবং পরিবহন হেলিকপ্টার।

আফগানিস্তানের কোনো বিমানবাহিনী নেই বা যুদ্ধবিমানও নেই। তাদের কাছে ছয়টি বিমান রয়েছে, যার মধ্যে কয়েকটি সোভিয়েত যুগের। সেই সঙ্গে ২৩টি হেলিকপ্টার রয়েছে বলে জানা গেছে। তবে এর মধ্যে কতগুলো ওড়ার উপযোগী তা নিশ্চিত নয়।

পারমাণবিক শক্তি:

পাকিস্তান রমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক বোমা রয়েছে। আফগানিস্তানের কাছে কোনো কোনো পারমাণবিক অস্ত্র নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...