আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেহরানের নিলুফার স্কয়ারে ইসরাইলি হামলায় নিহত ২০

আমার দেশ অনলাইন

তেহরানের নিলুফার স্কয়ারে ইসরাইলি হামলায় নিহত ২০

ইরানের রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামলায় গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা জানায়, পূর্ব ও পশ্চিম ইরানেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, কেবল সামরিক সদরদপ্তর নয়, বেসামরিক আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাতে বোঝা যাচ্ছে ইরানের ওপর হামলার পরিধি কতটা বিস্তৃত, যেখানে কেবল রাজনৈতিক কেন্দ্র ও সামরিক সদর দপ্তরই নয়, অন্যান্য এলাকাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই সবকিছুর সূচনা হয় পাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত।

বিজ্ঞাপন

এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ ইরানের মিনাবে একটি মেয়েদের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন