এআই দিয়ে তৈরি নৌযুদ্ধের নাটকীয় ছবি শেয়ার করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এআই দিয়ে তৈরি নৌযুদ্ধের নাটকীয় ছবি শেয়ার করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এআই নির্মিত সামরিক থিমের একটি ছবি শেয়ার করেছেন। এর পটভূমিতে রয়েছে যুদ্ধজাহাজ ও ফাইটার জেটের একটি শৈল্পিক চিত্রায়ণ। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘আপনি দিশাহারা হয়ে পড়ছেন।’

মধ্যপ্রাচ্যে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে পোস্টটি করলেন তিনি। ইরানের সঙ্গে রোববার একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট শনিবার ছবিটি পোস্ট করেন। ছবিটিতে তাকে ‘কমান্ডার ইন চিফ’-এর ভূমিকায় একটি নৌযানের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডেকে দাঁড়িয়ে তিনি দূরবীন হাতে সমুদ্রের এক নাটকীয় সামরিক দৃশ্য পর্যবেক্ষণ করছেন।

পটভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের একটি বহরকে উত্তাল জলরাশির ওপর দিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যেতে দেখা যায়। পাশাপাশি আকাশে ছুটছে একাধিক ফাইটার জেট, পেছনে রেখে যাচ্ছে সাদা ধোঁয়ার রেখা। জাহাজগুলোর ওপর থাকা যুক্তরাষ্ট্রের পতাকা এবং পটভূমিতে থাকা সোনালি সূর্যাস্ত চিত্রকর্মটির নাটকীয় আবহকে আরো বাড়িয়ে তুলেছে।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...