আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের মিসাইল হামলায় দুই ইসরাইলি নিহত

আমার দেশ অনলাইন

ইরানের মিসাইল হামলায় দুই ইসরাইলি নিহত

ইরানের মিসাইল হামলায় ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গানে দুজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। এমন সময়ই মিসাইল এসে আঘাত হানে। এতে দুজন নিহত হন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, নিহত ওই দুজনের বয়স ৭০ বছরের কাছাকাছি। তাদের গুরুতর আহত অবস্থায় তাদের অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পাওয়া যায়।

বিজ্ঞাপন

এদিকে এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশনসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সূত্র: টাইমস অব ইসরাইল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন