আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের ‘রেড লাইন’ এখনো মানেনি ইরান: জেডি ভ্যান্স

আমার দেশ অনলাইন

ট্রাম্পের ‘রেড লাইন’ এখনো মানেনি ইরান: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত ‘রেড লাইন’ বা শর্তসমূহ এখনো পুরোপুরি মেনে নেয়নি ইরান। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিজ্ঞাপন

ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক ছিল। বিশেষ করে, উভয় পক্ষ পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো অচলাবস্থা রয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এ সম্প্রচারিত ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে তিনি বলেন, বৈঠকের কিছু দিক ভালো হয়েছে এবং পরবর্তী বৈঠকের বিষয়ে সম্মতি মিলেছে। কিন্তু প্রেসিডেন্ট যে ‘রেড লাইন’ নির্ধারণ করেছেন, ইরান এখনো তা স্বীকার করে সমাধানের পথে এগোতে প্রস্তুত নয়।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের পথেও যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট।

ভ্যান্স আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে কখন সেই প্রচেষ্টার ইতি টানা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাবে না; তবে প্রয়োজন হলে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টই নেবেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...