সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ১০

আমার দেশ অনলাইন

সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ১০

সুদানের একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন হাসপাতালে বৃহস্পতিবার এ হামলা হয়।

আন্তর্জাতিক চিকিৎসাসহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) শুক্রবার এ হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতে বলেছে, হাসপাতালে দুটি ড্রোন আঘাত হানে—একটি অপারেশন থিয়েটার, অন্যটি মাতৃত্বকালীন ওয়ার্ডে।

বিজ্ঞাপন

সংস্থাটির দাবি, এ হামলা ‘সম্ভবত’ দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) চালিয়েছে।

সুদানে এমএসএফের জরুরি বিভাগের প্রধান এস্পেরাঞ্জা সান্তোস বলেন, ‘এই অগ্রহণযোগ্য হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে সাতজন চিকিৎসাকর্মী, যাদের কেউ কেউ আগে এমএসএফের সঙ্গে কাজ করেছেন।’

তিনি আরো বলেন, ‘শিশুদের টিকাদান কর্মসূচি চলাকালে এই হামলা হওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি, বিশেষ করে আমাদের সাবেক সহকর্মীদের প্রতি, আমাদের গভীর সমবেদনা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন