যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ এনে জাতিসংঘে ইরানের চিঠি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ এনে জাতিসংঘে ইরানের চিঠি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ এনে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের দূত আমির সাঈদ ইরাভানি সংস্থাটির মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে এ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই কর্মকাণ্ডকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই বলপ্রয়োগের মাধ্যমে সংঘটিত এমন জঘন্য অপরাধতে ন্যায্যতা দেওয়া যায় না।’

বিজ্ঞাপন

ইরাভানি আরো বলেন, ‘এই ধরনের আচরণ অবৈধ জবরদস্তি, বৈধ আন্তর্জাতিক বাণিজ্যে হস্তক্ষেপ এবং অবৈধভাবে সম্পত্তি দখলের শামিল। একই সাথে, এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করে যা আন্তর্জাতিক আইনের শাসনকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন