ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৬৫ জন। হতাহতের এ তথ্য জানিয়েছে পেন্টাগন। আহতদের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর সদস্য, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন সেনা এবং ৩৬ জন বিমানবাহিনীর সদস্য।

নিহতদের মধ্যে সাতজন বিরোধী পক্ষের হাতে নিহত, ছয়জন কুয়েতে ইরানের হামলায় নিহত এবং একজন সৌদি আরবে আহত হয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার ইরানি বাহিনীর হামলায় ভূপাতিত বা আক্রান্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের কোনো নাবিক এই সংখ্যার অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: সিনহুয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন