হিজবুল্লাহর ইঞ্জিনিয়ারিং ইউনিটের কমান্ডার আবদ হার্বকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তার নিহত হওয়ার খবর এখনো নিশ্চিত করেনি হিজবুল্লাহ।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলার জন্য বিস্ফোরক তৈরি ও সক্রিয় করার কাজে হার্ব জড়িত ছিলেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে তাকে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি ২০০৬ সালের লেবানন যুদ্ধ থেকে ইসরাইলি বাহিনীর ওপর হামলায় জড়িত ছিলেন।
ইসরাইলি সেনাবাহিনী আরো বলেছে, তাদের বিমান বাহিনী গত রাতে একটি লঞ্চার হামলা চালিয়ে ধ্বংস করেছে। তাদের দাবি, হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর রকেট ছোড়ার জন্য এটি ব্যবহার করেছিল।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


