পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

মার্কিন কর্তৃপক্ষের আটক করা জাহাজের ২২ জন ইরানি নাবিক পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, নাবিকেরা করাচিতে আছেন। তাদের শিগগিরই ইরানে পাঠানো হবে।

সুইজারল্যান্ডে তেহরান ও ওয়াশিংটনের একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর তাদের মুক্তি দেওয়া হয়। এই চুক্তিতে উভয় পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দার বলেন, তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই পুরো প্রক্রিয়াজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় কর্তৃপক্ষের সঙ্গেই নিবিড় যোগাযোগ বজায় রাখে পাকিস্তান । এই সমন্বয়ের ফলেই নাবিকদের নিরাপদে করাচিতে নিয়ে আসা সম্ভব হয়।

তিনি আরো বলেন, পাকিস্তান এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি ইরানি নাগরিকের প্রত্যাবাসনে সহায়তা করেছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নাবিকদের করাচিতে ইরানি কূটনীতিকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তারা ইরানে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন