যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ণ করছে। সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে পাকিস্তান।

সামাজিক মাাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব পক্ষকে আন্তরিকভাবে সংযম প্রদর্শন এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সম্মান করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে কূটনীতি অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ বিষয়টি উত্থাপন করেন।

পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন। প্রধানমন্ত্রী শাহবাজ জানিয়েছেন, সব বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আগামী ১০ এপ্রিল উভয় দেশের নেতৃত্বকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্র: জিও নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...