যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ তুষারধসে মারা গেছেন অন্তত আটজন স্কিয়ার। একই ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো একজন। তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে। শুরুতে ১৫ জন স্কিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দপ্তর।
শেরিফ দপ্তরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস বলেন, শেরিফ দপ্তর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগের একটি দল যৌথভাবে এলাকাটিতে তল্লাশি চালায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফিলিস্তিনপন্থি যুক্তরাষ্ট্রের অধিকারকর্মী জেসি জ্যাকসন মারা গেছেন