তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক ও সৌদি আরব তাদের সহযোগিতা বাড়াবে। বুধবার কায়রো থেকে দেশে ফেরার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তুরস্কের তৈরি স্টিলথ যুদ্ধবিমান ‘কান’ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
এরদোয়ান বলেন, ‘কান সম্পর্কে আমরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে একটি যৌথ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এবং আমরা যেকোনো সময় এই অংশীদারিত্ব বাস্তবায়ন করতে পারি।’
আংকারা ও রিয়াদের মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরদোয়ান জোর দিয়ে বলেন, এই সহযোগিতা সম্প্রসারণের জন্য তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ।
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলতে গিয়ে এরদোয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে উত্তেজনা সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং আলোচনার টেবিল গঠন করাই একমাত্র টেকসই পথ।’
গাজা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, ‘গাজা শান্তি পরিকল্পনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজা অভিমুখে আবারও ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলার ঘোষণা