৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান

আমার দেশ অনলাইন

৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দিতে এখন ইসলামাবাদে রয়েছে ইরানের প্রতিনিধিদল। ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদলে আলোচক, বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি এবং নিরাপত্তাকর্মীসহ ৭১ জন সদস্য রয়েছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও রয়েছেন। এছাড়াও আছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলি আকবর আহমাদিয়ান, পররাষ্ট্র উপমন্ত্রী কেজেম গারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

এছাড়া দলে বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি এবং কূটনৈতিক ও নিরাপত্তা দলের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ইরানের প্রতিনিধিদলকে ইসলামাবাদের বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানে রওনা হওয়ার আগে মার্কিন প্রতিনিধিদলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, ‘যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে চায়, তাহলে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন